ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে গোপন বৈঠককে কেন্দ্র করে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
গাজীপুর প্রতিনিধি- গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়ার বিষয়ে আয়োজিত গোপন বৈঠককে কেন্দ্র করে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে।
গত ১৫ জুলাই ২০২৬ ইং তারিখে গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আগামী নভেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়ার বিষয়ে গোপনে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলপুর, শহীদ আলিমুদ্দিন রোডে অবস্থিত রহিমের বাড়িতে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বৈঠকটি পণ্ড করে দেয়। এ সময় উপস্থিত আওয়ামী লীগের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বিএনপি-সমর্থিত কয়েকজন সন্ত্রাসী পুলিশের সামনেই হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় রহিম দেওয়ান ও পারভেজ শেখ নামে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পরবর্তীতে যুবলীগ সদস্য পারভেজ শেখ, রহিম দেওয়ান, আওয়ামী লীগ নেতা দাউদ হোসেন, ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক আমিন খাতুনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এনাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী সংবাদদাতাকে এ ঘটনার বিষয়ে অবহিত করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।’

নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ